শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

লংগদু উপজেলার আইনসৃংখলা রক্ষায় সার্বিক সহযোগীতা কামনা

২০

॥ লংগদু উপজেরা প্রতিনিধি ॥
জেলার লংগদু উপজেলার আইনসৃংখলার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯জুন) সকাল ১০ টায় লংগদু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ (অঃদাঃ) এর সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, ৬ এপি.বিএন বারবুনিয়ার পুলিশ পরিদর্শক (নিঃ) স্বপন চন্দ্র দাস, ৩৮ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুডেন্ট মোঃ আরিফুল ইসলাম, লংগদু থানা এসআই আব্দুল মজিদ, প্রেস ক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, ভুয়া বিদ্যুৎ বিল ও অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধসহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পরামর্শ প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।