শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে আবারো ৯ নারী-শিশুকে পুশইন

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে পুশইন করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, মাত্র ৮ দিনের ব্যাবধানে আবারো নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ। পুশইন করা ৯ জন বর্তমানে স্থানীয় বিজিবির হেফাজতে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম।

প্রসঙ্গত, এনিয়ে দফায় দফায় মাটিরাঙ্গা ও পানছড়ির সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। সর্বশেষ ১৯জুন মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করে বিএসএফ