শিরোনাম
রাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনরাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, পতাকা উত্তোলন করেনি বহু প্রতিষ্ঠানবান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোন

রাজস্থলীতে কৃষি বীজ ও সার বিতরণ

১৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায়, রাজস্থলী উপজেলা কৃষি বিভাগ কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে (উফশি) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু। এ সময় কৃষি বিভাগের উপ সহকারি কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও প্রান্তিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ১২০ জন কৃষককে খরিপ -২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান বীজ ও রাসায়নিক সার, (উফশি), ১২০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি উঅচ ও ১০ কেজি গঙচ বিনা মূল্য বিতরণ করা হয়।