শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির পানছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মসূচি

১৪

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
চাকরিতে ১৪তম গ্রেড এবং টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পানছড়ির স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, পানছড়ি শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের পানছড়ি শাখার সমন্বয়ক জাকির হোসেন। নেতারা জানান, দেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজ করছেন। টিকাদান, গর্ভবতী মা ও শিশুদের সেবা, রোগ প্রতিরোধ ও সচেতনতায় তাদের অবদান অনেক। তবে দীর্ঘ চার দশকেও তাদের চাকরির গ্রেড, বেতন কাঠামো ও পদোন্নতিতে উন্নতি হয়নি। বৈষম্য নিরসন ও দাবিগুলো মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।