শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

কাপ্তাই বাজারে ভবঘুরে ১৪ গরু খোয়াড়ে দিল ব্যবসায়ীরা

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিত্য ক্ষতি করার অভিযোগে ব্যাপরোয়া ও ভবঘুরে ১৪টি স্থানীয় খোয়াড়ে দিয়েছে ব্যবসায়ী সমিতি। সোমবার (২৩জুন) সকাল ৯টায় কাপ্তাই নতুন বাজার কমিটির নেতৃবৃন্দের উপস্থিত গরুগুলো খোয়াড়ে দেয়া হয়।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক করিম উদ্দিন জানান, ব্যাপরোয়া ও ভবঘুওে এসব গরু বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের ক্ষতি করে আসছে। বাজারে মল-মুত্র ত্যাগ করছে। বাজারের দোকানের বিভিন্ন খাদ্য নষ্ট ও সবজি দোকানের সবজি নষ্ট করার অভিযোগে এসব গরু গুলো খোয়াড়ে দেয়া হয়।

নতুন বাজার বণিক সমিতির লোকজন আরও জানান, গরুর মল-মুত্র বাজারে করার কারনে ক্রেতা সাধারনের যেমন সমস্যা হচ্ছে সেই সাথে মল-মুত্র ত্যাগ করার দর্গন্ধও ছড়াচ্ছে। অতর্কিতে কেউ কেউ আছাঁড় খেয়ে পড়ছে। এছাড়া গরুর মালিককে একাধিকবার বলা হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছিল না তাই ব্যবসায়ী এসব গরু ধওে খোঁয়াড়ে দেয়। আগামিতে মালিক পক্ষ কোন ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।