শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

বান্দরবানের আলীকদমে এক পর্যটকের লাশ উদ্ধার, দুইজন নিখোঁজ

১২

॥ লামা-আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলাস্থ মাতামুহুরী নদী থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হলেও এখনো আরো দুই পর্যটক নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশে মাতামুহুরী নদীর থেকে এই পর্যটকের মরদেহটি উদ্ধার করা হয়।

তার নাম শেখ জুবাইরুল ইসলাম। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে। এই ঘটনায় নিখোঁজ আরো দুই পর্যটকের নাম মোঃ হাসান ও স্মৃতি আক্তার। তাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে সেখানে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয়রা অভিযান চালাচ্ছে।

ফিরে আসা পর্যটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে আগত ৩৩ জনের একটি পর্যটক গ্রুপ বান্দরবানের আলীকদম আসেন। সেখান থেকে দুইদলে বিভক্ত হয়ে ২২ জনের একটি দল চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিসতং সামিট এ যান। যাওয়ার পথে রাতে প্রবল বর্ষণের সময় আলীকদমের তৈন খাল পার হতে গিয়ে পর্যটক জোবাইরুল ইসলাম পানিতে ভেসে যায়। এছাড়া আরো দুই পর্যটক হাসান ও স্মৃতি নিখোঁজ হয়। বাকি ১৯ জন পর্যটক বর্তমানে আলীকদম থানায় রয়েছেন। নিখোঁজদের খোঁজে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয়রা তল্লাশি চালাচ্ছে।

পর্যটক দলটি তাদের যাত্রা শুরুর আগে স্মৃতি আক্তার ফেসবুকে একটি পোস্ট দেয়। সেখানে তাদের গ্রুপে দুর্গম ক্রিসতং সামিট এর কথা উল্লেখ করে। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে পর্যটক দলটির নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্ধে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো ঘটনাটি তদন্ত করছে।

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন জানিয়েছেন প্রশাসনকে না জানিয়ে ৩৩ জনের একটি গ্রুপ দুর্গম এলাকায় যায়। সকালে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে নদী থেকে। নিখোঁজ দুজনের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।