শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৬৭৫ মৎস্যজীবি পেল সরকারের ভিজিএফ চাল

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
জেলার কাপ্তাই উপজেলায় বসবাসরত মৎস্যজীবিরা পেল সরকারি বরাদ্দের ভিজিএফ চাল। প্রতিবছর কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময় নির্ধারিত কর্মসুচীর অংশ হিসেবে উপজেলার ৬৭৫জন মৎস্যজীবি ও তাদের পরিবারকে এসব চাল প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে উপজেলার মৎসজীবি ৬৭৫জনকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে মেও জুন মাসের বাবদ প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল বিতরণ করা হয়।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই মৎস্যজীবি সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন এবং স্থানীয় ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।