শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রুমা উপজেলা জাতীয় পুস্টি সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা

১১

॥ উবাসিং মারমা, রুমা ॥
জাতীয় পুষ্টি সপ্তাহ,২০২৫- উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে রুমা উপজেলায় র‌্যালি ও পুস্টি খাবার বিতরণের ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

সকালে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এ আয়োজন। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। ‘শিশু থেকে প্রবীণদের পুষ্টিকর খাবার সার্বজনীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই আলোচনা

সপ্তাহ ব্যাপী আয়োজিত পুষ্টি বিষয়ক অনুষ্ঠান মালায় বিভিন্ন দিনের ধারাবাহিকতা অনুষ্ঠানের মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পুষ্টি বিষয়ক কুইজ, রচনা, ও চিত্রাঙ্গকন প্রতিযোগিতা, দুস্থ জনগণের মাঝে পুষ্টিকর খাবার সম্বলিত বাস্কেট বিতরণ, মাতৃ পুষ্টি ও পারিবারিক সুষম খাবার নিয়ে আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে সমূহের পুষ্টি বার্তা প্রচার এবং সবশেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুমা) মোঃ আদনান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সোহরাওয়ার্দী।

আলোচনায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী ও মায়েদের পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণের মাঝে পুষ্টিনীতির তাৎপর্য তুলে ধরতে হবে। পুষ্টির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জাতিকে আরও সুস্থ ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী দেশের জনগণকে পুষ্টি বিষয়ে সচেতন করার লক্ষ্যে বাদক দল সর্বস্থরের জনসাধারণ, স্কুল কলেজ ছাত্রছাত্রী, ধর্মীয় প্রধান গণসহ বিভিন্ন সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার উপস্থিতি ছিলেন।