শিরোনাম
রাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবারহাতির অবাধ বিচরণ, হাতি সূরক্ষা সহ হাতির করিডর সচল রাখতে হবেরাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মাদক সেবনকারীকে জেলদূর্যোগ হল দুটি তারমধ্যে একটি প্রাকৃতিক অন্যটি হল মানব সৃষ্ট দূর্যোগমানুষের মৌলিক চাহিদা পূরণে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসনের সতর্কতা জারি

১২

॥ মোহাম্মদ আলী ॥
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলা শহর সহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। যার কারণে রাঙ্গামাটিসহ ১০ উপজেলায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ভেদভেদি, লোকনাথ মন্দির ও বিএডিসি হিল এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান।

রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী ও লংগদু— এসব উপজেলায় পূর্বের অভিজ্ঞতা ও প্রাণহানির ঘটনাকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

জেলা সদর সহ সকল উপজেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান।

জেলা প্রশাসক জানান, ২০১৭ সালের পাহাড় ধস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। কোনোভাবেই যেন একটি প্রাণও না হারায়, সেটিই সবচেয়ে বড় অগ্রাধিকার দিতে হবে। পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।