শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

সড়কে চাঁদাবাজি, গুইমারায় সেনাবাহিনীর অভিযানে আটক দুই

১৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারায় চাঁদাবাজি কালে মোঃ খলিলুর রহমান ও মোঃ আবু সায়েদ নামের দুই চাঁদাবাজকে আটক করেছে সেনা সদস্যরা। বুধবার (২৮ মে) মধ্যরাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ শাইয়েন কাদিরের নেতৃত্বাধীন একটি টহল দল উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এসময় তাদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। তারা গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেশ কিছু এলাকায় বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে দিনে-রাতে কাঠ, ইট, বালু ও বিভিন্ন মালবাহী ট্রাক থামিয়ে প্রতিনিয়ত চাঁদা আদায় করেন। যা গাড়ী প্রতি ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। আর তাদের কথা মতো কোনো চালক যদি চাঁদা দিতে রাজি না হয়, তাহলে গাড়ি আটকে রাখতেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ট্রাক চালক ও সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। দিনদিন তাদের চাঁদাবাজির মাত্র বেড়েই চলেছে। তাদেন এমন কর্মকাণ্ডে আমরা বিরক্ত।

এই বিষয়ে পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাইয়েন কাদির বলেন, চাঁদাবাজির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, আটককৃত দুই চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।