শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ির রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন “এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এর বাস্তবায়নে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে) সকাল ১১টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব ডাঃ এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২৮মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের ওপর গুরুত্বপূর্ণ সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আজিজুর রহমান আঞ্জুম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, রামগড় থানার এসআই আনিস, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেসের কূমকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের বাদক দল। অনুষ্ঠান শেষে ১০জন হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়।