শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাই উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্যে বুধবার ২৮ মে হতে ৩জুন পযন্ত রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সকাল ১১ টায় স্বাস্থ্য বিভাগ চত্বর হতে একটি র‌্যালি আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন

মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্প কাপ্তাই উপজেলার প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত,সাংবাদিক কাজী মোশাররফ হোসেন। সভায় পুষ্টি ও শরীরের বিভিন্ন ক্ষতিকর খাদ্য বিষয়ে আলোচনা করা হয়। এসময় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।