শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটির লংগদুতে সাংবাদিক ওমর ফারুক মুছা স্মরণ সভা অনুষ্ঠিত

১২

॥ মোঃ আলগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সাংবাদিক ওমর ফারুক মুছা এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭মে) সকাল সারে দশটায় উপজেলা হর্টিকালচার হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক উপজেলা আমীর খন্দকার মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এখলাছ মিঞা খান, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মরণ সভায় মরহুম ওমর ফারুক মুছার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওবায়দুল্লাহ।