শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাইয়ে নারীদের উঠান বৈঠক বাল্য বিবাহ প্রতিরোধ নারীদের এগিয়ে আসতে হবে

১২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলায় তথ্য আপা প্রকল্পের আয়োজনে গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়), এর আওতায় সোমবার (২৬ মে) বিকাল ৩টায় শহীদ তিতুমীর একাডেমিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করে তথ্য সেবা কর্মকর্তা নুংমেচিং মারমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন, সরকারের সেবাসমুহ গ্রহণ করুন এবংরাষ্ট্রকে মজবুত করুন। অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাই বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক রোধে নারীদের প্রথমেই পরিবার হতে এগিয়ে আসতে হবে। উঠতী বয়সী সন্তানরা কি করছে এটা মায়েদের খেয়াল রাখতে হবে। এবং সরকারের সেবা গ্রহণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন ও উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন। এসময় গ্রামীণ ১শ’নারী অংশগ্রহণ করে।