শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরা

কাপ্তাই উপজেলায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে মানবতার কল্যাণে কাজ করতে হবে। এজন্য জামায়াত কর্মীদের জনগণের পাশে থেকে সেবার ব্রত নিয়ে এগিয়ে থাকতে হবে। প্রত্যেক নবী-রাসুলের অন্যতম মৌলিক কাজ ছিল মানবতার সেবা ও মুক্তি নিশ্চিত করা। তাই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিশ্চিত করতে সমাজ সেবায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা জামায়াতের ইসলামীর আমীর আবদুল আলীম।

শুক্রবার (২৩ মে) সকাল ৮ টা হতে সন্ধা ৬ টা পর্যন্ত কাপ্তাই অঞ্চল কর্তৃক দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুনুর রশীদের সঞ্চালনায় এবং চন্দ্রঘোনা থানা আমীর আহনাফ বাশীরের ব্যবস্থাপনায় দিন ব্যাপী শিক্ষা শিবিরে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন জামায়াতের চট্টগ্রাম জেলা দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মোহাম্মদ নো’মান, রাঙামাটি জেলার নায়েবে আমীর উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মনছুরুল হক, শু’রা ও কর্মপরিষদ সদস্য আবু তানভির।

এ সময় তিনি আরো বলেন, যেকোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে একদল নিবেদিত আদর্শবাদী কর্মীর প্রয়োজন। যারা প্রতিটি মুহুর্তে পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। এজন্য নিজেদের সৎ ও যোগ্য হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।