শিরোনাম
১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্ত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

১৭

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিসিএসআইআর-এর সাইন্টিফিক অফিসার আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের সাইন্টিফিক অফিসার মো. মাসুদ পারভেজ।

এর আগে আয়োজিত প্রদর্শনীতে অতিথিরা বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তির স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে মোট ১১টি স্টল স্থান পায়, যেখানে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপন করা হয়। সেমিনারের মূল আলোচনা ও উদ্ভাবনী বিষয়গুলো প্রোজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করা হয়।

এ ধরনের আয়োজনে স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ ও সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।