শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়ির দীঘিনালায় কৃষকদের ধানের বীজ-সার বিতরণ

১১

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
কৃষিই সমৃদ্ধি ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৪-২৫অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব বীজ ও রাসয়ানিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কার্যালয়ের সামনে ২০২৪-২৫অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, দীঘিনালা প্রেসক্লাব এর সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা।

আলোচনা সভাশেষে ২০২৪-২৫অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা। এতে উপজেলার ৩শত কৃষককে ১০ কেজি উচ্চফলণশীল উফশী জাতের ধানের বীজ ও ২০ কেজি ডিএফপি, ২০ কেজি এমওপি সার দেয়া। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা বলেন, আমাদের দেশ আয়তনে ছোট জনগণ বেশি তাই একই জমিতে বেশি বেশি ফসল চাষ করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি অফিসের পরার্মশ নিয়ে উচ্চফলনশীল চাষাবাদ করলে ফলন বেশি হবে। সরকার প্রনোদনার মাধ্যমে কৃষকদেরকে উচ্চফলনশীল বিভিন্ন ফসলে বীজ ও সার প্রদান করে থাকেন। খাদ্য উৎপাদনে কৃষকদের অবদান অতুলনীয় তারা নিজ এবং দেশের মানুষের খাবার জোগান দিয়ে থাকেন।