শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

লংগদুতে ট্রলি দূর্ঘটনায় এবার চালকেরও মৃত্যু হয়েছে

১০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
জেলার লংগদু উপজেলাস্থ বগাচতর ইউনিয়নের হেলিপেড এলাকায় ট্রলি (ছয় চাকা) গাড়ি উল্টে হেলপার নিহতের পর চিকিৎসাধীন অবস্থায় ঐ গাড়ির চালকও মৃত্যু বরণ করেছেন।

গত শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার সাগর (৩০) কে চট্টগ্রামের পার্ক ভিউ হাসাপাতাল ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চারদিন আইসিইউতে লাইভ সাপোর্টে রেখে চিকিৎসা চালিয়ে যায় পরিবার। অবস্থার অবনতি হয়ে মঙ্গলবার সকাল ৮ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মট্রলি চালক সাগর উপজেলার বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত ট্রলি গাড়ি চালিয়ে নিজের পরিবার পরিজনের ভরণপোষণ ক আসছেন।

উল্লেখ্য গত ৯মে শুক্রবার রাত আনুমানিক ৯টায় উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের হেলিপেড এলাকায় মালামাল নিয়ে আসার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই সহাকরী বিজয় চাকমা (২১) মৃত্যু হয়। তৎক্ষনাৎ গুরতর অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় চালক সাগরকে। চারদিন চিকিৎসা চালিয়েও শেষমেষ মঙ্গলবার সাকালে তিনিও মারা যান।

পরিবার সূত্রে জানাযায়, সকাল ৮টায় সাগরের মৃত্যুর পরপর তাকে চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। নিজ গ্রামেই শেষ বিদায় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।