শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটক

১৫

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সেনা জোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ইউপিডিএফ (মূল) এর এক সক্রিয় সশস্ত্র সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি জোনের দুইল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। পরে ১১ মে মধ্যরাতে আনুমানিক ২টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি বি-টাইপ টহল দল ওই বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য জীবন চাকমা (২৮) কে হাতেনাতে অস্ত্রসহ আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন (১টি স্মার্টফোন ও ১টি বাটন মোবাইল), ১টি নোটবুক এবং ১টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতকে অস্ত্র ও অন্যান্য উদ্ধারকৃত মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।