শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়ুথ গ্রুপের ত্রৈ-মাসিক সক্রিয়করণ সভা

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র চর্চা করা, ভোটার তালিকা হালনাগাদে সহযোগিতা করা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটক প্রদর্শন, জলবায়ু ও প্লাস্টিক বর্জন, সু-শাষন প্রতিষ্ঠাসহ কল্যাণমুলক কাজ করা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের সহায়তায় খাগড়াছড়িতে এ প্রকল্পটি কাজ করে যাচ্ছে। বুধবার (২৩এপ্রিল) সকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক জাহানারা আক্তার। প্রধান অতিথি হিসেবে আস্থা প্রকল্পের নাগরিক কমিটির সদস্য ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রঞ্জিত ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের সহ-আহবায়ক দিগ্রেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে ইয়ুথ গ্রুপের সদস্য ডলি ত্রিপুরা, জুগলবাঁশি ত্রিপুরা, মোঃ আলমগীর হোসেন, অনিতা ত্রিপুরা, উম্রাসিং মারমা, প্রমুখ বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ লিডার ও সদস্যগণ অংশগ্রহণ করেন।