শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপন

১৩

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসবমুখর হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ সকালে উপজেলা পরিষদ ভবনের সম্মুখ হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরেবিশন করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতে আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, নববর্ষ বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হই, আনন্দ ভাগাভাগি করি, পহেলা বৈশাখে বাঘাইছড়িবাসীকে শুভেচ্ছা জানাই। পরে প্রশাসনের আয়োজনে সকলে পান্তা ভোজে অংশগ্রহণ করে।