শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

১২

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বাঘাইছড়ি উপজেলা, পৌর শাখা সহ অঙ্গসংগঠনের উদ্যাগে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি বিএনপির দলীয় কার্যালয় সম্মুখ হতে বৈশাখী শোভাযাত্রাটি বের করে উপজেলা’র গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, বাঙ্গালী জাতির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। সারাদেশ নববর্ষের আনন্দে ভাসছে। আজকের দিনটি শুধুই আনন্দ উৎসবের দিন। এই দিনে তারা অস্তিত্বের জানান দেয় প্রাণে প্রাণে, উৎসবে উৎসবে। বিশ্বকে বলে দেয়-আমি বাংলাদেশি, আমি বাঙালি; আমার আছে গর্বের ইতিহাস।