শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরু

১৭

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
পাহাড়ের বড় উৎসব বৈ-সা-বি উপলক্ষে রাঙ্গামাটির বঘাইছড়িতে বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শত শত তরুণ তরুণী কাচালং নদীতে ফুল ভাসিয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোর থেকে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা হতে র‌্যালী নিয়ে উপজেলা লঞ্চঘাট সংলগ্ন কাচালং নদীর তীরে ফুল ভাসানোর সাথে সকলের কল্যাণ কামনার্থে প্রার্থনা করে ফুল বিজু উৎসবের সূচনা হয়।

অন্ধকার কেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারীরা ঐতিহ্যবাহী পিনোন-খাদি ও পুরুষেরা ধুতি পরে কাচালং নদীর তীরে হাজির হন। র‌্যালী ও ফুল ভাসানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সাবেক পৌর কাউন্সিলর রুবেল চাকমা ও মিঠেল চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও ফুল ভাসানো উৎসবে শুভেচ্ছা জানিয়ে বলেন, পাহাড়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিঝু উৎসব। এ বিঝু উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ বাঘাইছড়ি বাসীকে জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামে গ্রামে ফুল বিঝু উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।