শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

বান্দরবানের লামায় কিশোরীকে রিসোর্টে আটকে টাকা দাবি, আটক ২

১২

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামার শিলেরতুয়া এলাকায় রিসোর্টে নিয়ে এক কিশোরীকে আটকে টাকা দাবীর অভিযোগে মামলা করেছে ভিকটিম পরিবার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লামা থানায় মামলা করেন।

এই ঘটনায় পুলিশ মুইংতং নামে ওই রিসোর্ট থেকে দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে মিফতা উদ্দিন মাহি ও লামা পৌরসভার শিলেরতুয়া এলাকার সাইদুর রহমানের ছেলে হাসান মাহমুদ।

ভিকটিম পরিবার অভিযোগ করেন, বুধবার তাদের মেয়ে লামা বাজারে কোচিং সেন্টারে পড়তে যায়। সেখান থেকে তাকে ফুসলিয়ে মুইংতং নামে রিসোর্টে নিয়ে যায়। সেখানে কথিত রিসোর্ট মালিকসহ কয়েকজন যুবক ভিকটিমকে মারধর করে আটকে রেখে অভিভাকদের কাছে টাকা দাবি করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ভিকটিম সহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এই ঘটনায় মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭, ৮ ও ৩০ ধারায় অভিযোগ এনে এজাহার নামীয় ৫ এবং অজ্ঞাতনামা ২ জন উল্লেখ করে মামলা করেছে। গ্রেফতার দুইজনকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেল হাজতে প্রেরণ করে।