শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বাঘাইছড়ি সাজেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

৩০

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩৭ নং সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন কেন্দ্র আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরা ৪৪ পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (৭মার্চ) সকালে সাজেক পর্যটন কেন্দ্র রুই লুই পাড়ায় বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে নগদ তিন হাজার ও ৪ পরিবারকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

এতে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও রাঙ্গামাটি জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবদুল আলীম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, রাঙ্গামাটি পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট রহমতুল্লাহ, উপজেলা প্রচার সম্পাদক সরদার মোঃ আবদুর রহিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় অতিথিরা অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয় এবং তাদের কে বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করবে জামায়াতে ইসলামী, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।