শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলে

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকাসক্ত ছেলে মা-বাবাকে কুপিয়েছে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে ক্যাম্পটিলা নামক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় এবং পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম তৌফিক।
জখম হওয়া বাবা- মা, আব্দুর রহিম (৬৫) ও আমিনা বেগম (৬০) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম (৩৫) নামে নেশাগ্রস্থ হয়ে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে। তাদের চিৎকার আর্ত্মনাদে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক কওে পরে পুলিশের কাছে হস্তান্তর করে।আহতদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, প্রাথমিকভাবে নেশা করতে বাধা দেওয়ার কারণেই মা-বাবার সাথে আবুল কালামের দ্বন্দ্ব তার জেরে এই ঘটনা ঘটতে পারে। তদন্তের পর অসল ঘটনা উদঘাটন হবে বলে তিনি জানান।