শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রাঙ্গামাটিতে সিএনজি সমিতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে মানববন্ধন

১৫

॥ শাহ আলম ॥
রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির বর্তমান মেয়াদোত্তীর্ণ কার্য্যকরি পরিষদের বিরুদ্ধে সংগঠনের নানান আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে, কর্য্যকরি কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং জেলা অটোরিক্সা সচেতন চালকবৃন্দরা। সোমবার (০৩ মার্চ ২৫) দুপুরে ১২টায় জেলা অটোরিক্সা সচেতন চালকবৃন্দদের উদ্যোগে ও আয়োজনে শহরের বনরুপা চৌমুহনীতে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ ওলি, সাবেক সাংগঠনিক মোঃ হানিফ, সদস্য মোঃ ইকবাল, সদস্য কামাল, সিএনজি সমিতির শ্রমিক নেতা রণিসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সমিতিতে নানান আর্থিক অনিয়মের অভিযোগ করে বলেন, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির কার্য্যকরি পরিষদ বর্তমানে মেয়াদোত্তীর্ণ। আইনী জটিলতা ও ক্ষমতার অপব্যবহার করে বল-প্রয়োগের মাধ্যমে বর্তমানে এই মেয়াদোত্তীর্ণ কার্য্যকরি কমিটি সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা সম্পূর্ণভাবে বেআইনী ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি। বক্তারা অভিযোগ করে আরো বলেন, সংগঠনের বার্ষিক সাধারণ সভা দেওয়া হচ্ছে না। সমিতির আর্থিক কোন হিসাব দেওয়া হচ্ছে না। দৈনিক ও মাসিক যে চাঁদা নেওয়া হচ্ছে তা সমিতির ফান্ডে জমা না দেওয়ার অভিযোগ নেতৃবৃন্দদের। তাই নেতৃবৃন্দরা আগামী ৭২ ঘন্টার মধ্যে সংগঠনের বার্ষিক সাধারণ সভার তারিখ ও দ্রুত নির্বাচনের দাবি জানান। অন্যত্থায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণার হুশিয়ারি দেন তারা।

অন্যদিকে সংগঠনের নানান আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার জানান, সমিতির কার্য্যকরি কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সমিতির দৈনিক ও মাসিক চাঁদা সমিতির ফান্ডে জমা হচ্ছে। তিনি জানান, সমিতির মেয়াদ শেষ এটি সত্য কিন্তু আইনী জটিলতায় নির্বাচন সম্ভব হচ্ছে না। তবে বার্ষিক সাধারণ সভা সকলের সাথে আলাপ আলোচনা করে করা হবে। মানববন্ধন ও প্রতিবিাদ সমাবেশে কর্য্যকরী কমিটির সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জেলা অটোরিক্সা সচেতন চালকবৃন্দরা উপস্থিত ছিলেন।