শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত

১৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার (২ মার্চ ) সকালে দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি করার পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম(ভারপ্রাপ্ত), উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল প্রমুখ বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ভোটার দিবসে দেশের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের মজবুত ভিত্তি গড়ে তোলার গুরুত্ব উল্লেখ করেন। উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, আগামী ৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলায় সকল ইউনিয়ন ও পৌরসভায় ভোটারের ছবি, আঙ্গুলের ছাপ, আইরিশ গ্রহণ করা হবে। তাছাড়া ৮১২১ টি স্মার্ট জাতীয় পরিচয় পত্র অত্র অফিসে অবিতরণকৃত রয়ে গেছে। অনুষ্ঠানে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এরশাদ আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বাংলাদেশে ২ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।