শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানের থানচিতে রিংরং ম্রোর মুক্তির দাবিতে বিক্ষোভ

৯

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় আটক লামায় ভূমিরক্ষা কমিটির নেতা রিং রং ম্রো’র নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে রিড্ থানচি ট্রেড সেন্টার সামনে ম্রোঃ প্রগতিশীল ছাত্র ও যুব সমাজ আয়োজনে রেংহাই ম্রোঃ সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের শিক্ষার্থী তুম্পাও ম্রোঃ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন– পাদুই ম্রোঃ, এংদুই ম্রোঃ, সিংওয়ামং মারমা, লালমিন বম, রুইপিয়ো ম্রোঃ, অমর কান্তি দাশ প্রমূখ। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের উপজেলা ম্রোঃ সম্প্রদায়ের বিভিন্ন গ্রামের লোকজন, সুশীল সমাজ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছেন।

বক্তারা বলেছেন, বহু বছর ধরে অযাচিতভাবে আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে প্রান্তিকতার খাদে ঠেলে দিচ্ছে। তারই বহিঃপ্রকাশ ভূমিরক্ষা কমিটির নেতা রিংরং ম্রোকে মিথ্যা মামলায় আটক করা। রিংরং ম্রোকে গ্রেপ্তার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে আদিবাসীদের উপর চলমান নিপীড়নের বহিঃপ্রকাশ। বক্তারা আরও বলেন, রিংরং ম্রোকে গ্রেপ্তারের ওয়ারেন্ট না দেখিয়ে সিভিল ড্রেসে গ্রেপ্তার করা হয়েছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় আটক রিংরং ম্রোর মুক্তি ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করার হলে কঠোরভাবে আন্দোলনে হুশিয়ারি দেন ছাত্র-যুব সমাজ।