শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা করলো সেনা জোন

১৭

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাজেকে বসবাসরত এসব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন, লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি, অধিনায়ক ৬-ইষ্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)সাজেক পর্যটন কেন্দ্রে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

জোন কমান্ডার বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের জন্য এই বিপদের সময় এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি আসবে। এ সহায়তা তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, সাজেকের রিসোর্ট মালিক সমিতির সদস্য ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগণ।