শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বরকল উপজেলায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

৩১

॥ নিরত বরন চাকমা ॥
রাঙামাটির বরকলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ। শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(অঃদাঃ) রিফাত আসমা।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। এরপর ভাষা শহীদদের স্মৃতির স্মরণে দাড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।পরে সকলেই শহীদ মিনার ত্যাগ করেন।

এসময় আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবিমল চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, বরকল উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জুয়েল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।