শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গায় শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস -২০২৫ উপলক্ষ্যে মাটিরাঙ্গায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মোঃ আসগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশ্রাফুল আলম সিরাজি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভাষা আন্দোলনের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে বলেন, আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান চিরস্মরণীয়। তরুণ প্রজন্মকে ভাষা শহীদদের ত্যাগ ও আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি। এ সময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।