শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

থানচিতে তারুণ্যের উৎসবে পলিথিন বর্জন প্রচারণা

১০

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসবের ঘিরে “পরিবেশ রক্ষা করি, পলিথিন ও প্লাস্টিক বর্জন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’ শোভাযাত্রা ব্যানারে বান্দরবানের থানচিতে পলিথিন বর্জন ও জনসচেতনতার প্রচারণা করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পলিথিন বর্জন ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব শোভাযাত্রা ব্যানারে বাজারে অলিগলিতে প্রদক্ষিণ করা হয়। সেখানে উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

জনসচেতনতা মূলক শোভাযাত্রায় একাত্বতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। এছাড়াও সহকারী শিক্ষক মনিরুল জামানসহ অন্যান্য শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।