শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে লামা সরকারি উচ্চ বিদ্যারয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ রেজা।

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াছিন আরফাত বুলবুল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সভাপতি আব্দুর রব, বিএনপি নেতা মোঃ সাইফুদ্দিন, সাইফুল ইসলাম সোহেল, জাকির হোসেন, আবুল হোসেন, শাফায়েত রাসেল, জহিরুল ইসলাম, মোঃ আবুল কালাম প্রমুখ। এছাড়াও জেলা- উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

খেলার প্রথম ম্যাচে আলীকদম একাদশকে তিন এক গোলে হারিয়ে মালুমঘাট একাদশ জয়লাভ করে। উদ্বোধনকালে বিএনপি নেতা জাবেদ রেজা দেশনায়ক তারেক রহমান ও বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাচিংপ্রু জেরীর সালাম জানিয়ে বলেন, ‘বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলার চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাওয়ার উপক্রম দেখা দেয়। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখাসহ অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে।

এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি জানান, ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। চুড়ান্ত পর্বে ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।