শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

গৌতম বুদ্ধের মর্মবাণী হলো জগতের সকল প্রাণী সুখী হোক: ব্রিগেডিয়ার শরীফ

১৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
গৌতম বুদ্ধের মহান বাণী অহিংসা পরম ধর্ম পৃথিবীর সকল জাতীর কল্যানের জন্যই। গৌতম বুদ্ধের মর্মবাণী হলো জগতের সকল প্রাণী সুখী হোক। সকল সম্প্রদায়ে মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করতে হবে। ধর্মের বাণী মানুষের মাঝে ভ্রাতৃত্ব বোধ গঠন করতে সাহায্য সহযোগীতার মনোভান সৃষ্টি করে।

শুক্রবার (১৪ফেব্রুয়ারি) দীঘিনালা বন বিহারের ভিক্ষুসংঘ এর আয়োজনে তিনদিনব্যাপি বন বিহারের আবাসিক ভিক্ষু প্রায়ত পরম শ্রদ্ধেয় শ্রীমৎ জীবনসার মহাস্থিবির ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে স্বরণসভা ও মাঙ্গলিক পূণ্যাণুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সভাপতি চয়ন বিকাশ চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এসপিপ, এনডিসি,পিএসসি এসব কথা বলেন।

এ সমাপনী অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এর সহর্ধমীনি, দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ ওমর ফারুক পিএসসি। এসময় আরো উপস্থিত ছিলেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্ব কণ্যাল চাকমা প্রমূখ।

হিংসা বিদ্বেষ ভুলে যারা সমাজের জন্য কাজ করে যাচ্ছেন তাঁদের কারনেই সমাজ ও দেশের মধ্যে শান্তি সম্প্রীতির মেল বন্ধন সৃষ্টি করে। সকল সম্প্রদায় মিলেমিশে পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করতে হবে। এখানকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন, দীঘিনালা জোন কাজ কর যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।