শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

দীঘিনালায় বন্যায় কবলিত এলাকায় ৭বিজিবি’র চিকিৎসা সেবা প্রদান

২৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা বন্যায় কবলিত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করছে বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি।

মঙ্গলবার (২৭আগস্ট) সকাল ১০টায় উপজেলার বাবুছড়া ইউনিয়নের দক্ষিণ বাবুছড়া বেনুবন বৌদ্ধ বিহারের সামনে বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন ৭বিজিবি’র মেডিক্যাল অফিসার, মেজর আতাউর রহমান, এএমসি। এতে বাবুছড়া ইউনিয়নের বন্যায় কবলিত ২শতাধিক অসহায় দুস্থ রোগীর মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ প্রদান করা হয়।

৭ বিজিবি পক্ষ থেকে জানানো হয় বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যবৃন্দ, দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকেছে এবং আগামীতেও সকল প্রকার সহায়তা প্রদান করবে।