শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রামগড়ের দুই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসক এর ত্রান

৩৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি ইউনিয়নে প্রায় ৫ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করেছে জেলা প্রশাসন মোঃ সহিদুজ্জামান। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে রামগড় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রামগড় সদর ও পাতাছড়া ইউনিয়নের বানভাসী প্রায় ৫ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে রামগড় উপজেলার ২টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের ত্রাণ কার্যত্রুম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন, সহকারী কমিশনার (ভুমি) ইসমত জাহান তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ্, রামগড় প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন (লাভলু), সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।