শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

আর ৬দিন পর কাপ্তাই হ্রদে মাছ শিকার ও পরিবহণ শুরু হবে

৩৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই হ্রূদে প্রজননের জন্য ৪মাস ৬দিন মাছ শিকার বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর তা খুলে দেয়া হচ্ছে। ইতিমধ্যে সকল মৎস্য ব্যবসায়ী, জেলে তাদের জাল, ইঞ্জিন চালিত টলারসহ আনুষাঙ্গিক মেরামত কাজ দ্রুত সম্পন্ন করেছে।

প্রতিবছর শুকনা মৌসুমে হ্রদে পানি কম থাকার দরুণ এবং মাছ প্রজনন ক্ষেত্রে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে সকল ধরনের মাছ শিকার ও পরিবহন নিষেধাজ্ঞা জারি করে থাকে। অন্যান্য বছরে তুলনায় এবার পানির পরিমাণ কম থাকায় ও দেশের বিরাজমান পরিস্থিতির ফলে ৩মাসের পরিবর্তে তা বাড়িয়ে ৪মাস ৬দিন যাবত বন্ধ রাখা হয়। ২৫এপ্রিল ২৪ইং তারিখ হতে হ্রদে সকল ধরনের মাছ শিকার বন্ধ রাখা হয়।

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নবী হোসেন জানান, ইতিমধ্যে আমদের ছেঁড়া ফাটা জাল, ইঞ্জিন চালিত নৌকা বা মাছ ধরার টলারের কাজ এবং নতুন জাল ক্রয় করার কাজ সম্পন্ন হয়েছে। ৪মাস ৬দিন পর অর্থাৎ পহেলা সেপ্টেম্বর মাছ ধরা বা শিকার তারিখ সম্পন্ হয়েছে। কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপকেন্দ্র প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন জানান সম্প্রতি রাঙ্গামাটি জেলা প্রশাসক, মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে পুনরায় ১লা সেপ্টেম্বর-২৪ তারিখ হতে মাছ শিকার পরিবহণ ও ক্রয় বিক্রয় করার কথা জানানো হয়। এদিকে আর মাত্র ৬দিন পর মাছ ধরার কথা শুনে জেলেদের মাঝে আনন্দ দেখা যায়।