শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

থানচিতে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে বিজিবি’র গণসংযোগ সভা অনুষ্ঠিত

২৩

॥ থানচি প্রতিনিধি ॥

দেশের স্বৈরাচার সরকার পতনে পর অন্তর্র্বতীকালীন সরকারের শাসনামলে বান্দরবানে থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সকালে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায়, ট্রেনিং মাঠ সংলগ্ন সভা কক্ষে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্রালাকার সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জোন অধিনায়ক ও পরিচালক সভাপতিত্বে বিজিবি’র গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

এই গণসংযোগ সভায় সভাপতি এবং জোন অধিনায়ক ও পরিচালক লেপটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি বলেন, সম্প্রতিক যারা আইনশৃঙ্খলা অবনতি ঘটানো চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি করে এলাকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, দেশ তথা এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দল মত নির্বিশেষে দেশের হয়ে কাজ করতে হবে। দেশ ও এলাকার মানুষের জন্য জোনের পক্ষ থেকে সবসময়ই সর্বত্র সচেতনতামূলকসহ সাহায্য সহযোগিতা থাকবে বলে আশ্বাসত্ব করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বলিপাড়া জোনের সহকারী পরিচালক মোঃ ইমদাদ, থানচি থানার এস আই মোঃ আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো, বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা, তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, ধর্মীয় গুরু ও ফাদার শীতল রোজারিও সিএসসি, ধর্মীয় গুরু ভান্তে জ্ঞান শ্রী মহাথের প্রমুখ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, থানচি ও বলিপাড়া বাজার পরিচালনা কমিটি ও সচেতন নাগরিকমহল উপস্থিত ছিলেন।