শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

জেলা পরিষদ গুলোয় প্রাধান্য পাবে সৎ, যোগ্য ও দক্ষ মানুষ: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন অন্তর্র্বতী এ সরকার বৈষম্য বিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে তার বাস্তবায়ন ঘটাবে।

আজ রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রাঙ্গামাটি জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ গুলোর পুনর্গঠনে এখানে রাজনীতি বা দলীয় কোনো কিছুর প্রভাবের সুযোগ নেই। যারা মনোনীত হবেন, তারাই বলবেন আমরা নির্দলীয় ও নিরপেক্ষভাবে মনোনীত হয়েছি। কে থাকলো, কে থাকলো না সেটা সুধী-জনগণ সকলের মতামতের ভিত্তিতেই হবে। এখানে সংস্কার হবে। এখানে প্রাধান্য পাবেন সৎ, যোগ্য ও দক্ষ মানুষ। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আগেকার অনেক কিছুই এখানে থাকবে না। আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানাবেন, আমি তা ঊর্ধ্বতন মহলকে জানাবো।
এর আগে একই স্থানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মত বিনিময় সভা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ, রিজিয়ন কমান্ডার-রাঙ্গামাটি মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাঙ্গমাটি মেডিক্যাল কলেজের ছাত্র মোঃ নাঈম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র রেবাইয়াত হাসানসহ অন্যান্য ছাত্ররা উপস্থিত ছিলেন।