শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ‘ছায়ানীড়’ এর খাবার বিতরণ

২৫

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়িতে বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করেছে লংগদু উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়। শুক্রবার (২৩ আগস্ট) ছায়ানীড় এর পক্ষ হতে উত্তর ইয়ারাংছড়ি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শুকনো খাবারের মধ্যে ছিলো চিড়া,মুড়ি, গুড়,বিস্কুট, খাবার স্যালাইন, জ্বর এবং ডায়রিয়ার ওষুধ সামগ্রী। এসময় সংগঠনে সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আল আমিন ইমরান, খন্দকার নাসির উদ্দীন, বাবুল মিয়া,মোঃ জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, খালিদ রেজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি জনাব হারুনুর রশিদ বলেন ছায়ানীড় প্রতিষ্ঠার হয়েছে গরীব অসহায় দুস্থ মানুষের কল্যানের জন্য। ছায়ানীড় সে আলোকে লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় গরীব আসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় উত্তর ইয়ারাংছড়ি পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছি আগামীতে যেকোন পরিস্থিতিতে মানুষের কল্যানে কাজ করতে ছায়ানীড় সেচ্ছাসেবী সংগঠন বদ্ধপরিকর। এলাকাবাসীর প্রানের দাবি এখানে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হোক।