শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

দীঘিনালায় উপজেলা প্রশাসন ও বিএনপি‘র পক্ষ থেকে খাবার বিতরণ

৩৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার আশ্রয় কেন্দ্রগুলো উপজেলা প্রশাসনে পক্ষ থেকে শুকনো খাবার ও বিএনপি‘র পক্ষ থেকে রান্না করা খারব বিতরন করা হয়েছে। বুধবার (২১আগস্ট) উপজেলার প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ উপজেলা বিভিন্ন আশ্রয় কেন্দ্র নৌকা যোগে ঘুরে ঘুরে শুকনো খাবার বিতরন করেন।

অপর দিকে খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি সাবেক এমপি মোঃ ওয়াদদু ভূইয়া নির্দেশনায় উপজেলায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে দুপুরের ও রাতে রান্না করা খাবার প্রদান করা হয়েছে। এদিকে দীঘিনালা উপজেলা বন্যা পরিস্থিতি আগের চাইতে উন্নতি দেখা গেলেও পানিতে প্লাবিত রয়েছে উপজেলা নিম্নাঞ্চল গুলো। উপজেলা প্রশাসনের ২১ টি আশ্রয় কেন্দ্র ৩শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন।

দীঘিনালা উপজেলা প্রশসানের নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ জানান, আমরা জরুরী কন্টোল রুমের মাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছি। পাশাপাশি আশ্রয়কেন্দ্র গুলোতে শুকনা খাবার পৌঁছে দিয়েছি। উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, দীঘিনালা উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি সাবেক এমপি মোঃ ওয়াদদু ভূইয়া নির্দেশনায় আশ্রয় কেন্দ্র অবস্থা নেয়া পরিবারের মাঝে রান্না করে খাবার বিতরন করা হচ্ছে। এছাগড়া অসহায় মানুষের পাশে বিএনপি‘র নেতাকর্মীরা সব সময় কাজ করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সময় ছিলেন দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর সালাম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল রানা, মেরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ঘনশ্যাম ত্রিপুরা মানিক, দীঘিনালা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ আল আমিন ও সাংবাদিক মোঃ আক্তার হোসেন প্রমূখ।