শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বান্দরবানের লামায় নাগরিক পরিষদের জনসভা ও র‌্যালী

৩৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় জনসভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ‘সাংবিধানিক অধিকার আদায়ের সংগ্রামে নিহত ছাত্র-জনতার শহীদদের রক্ত ও আন্দোলনের ফসল হোক দেশ ও জাতির কল্যাণে’ লক্ষ্যকে সামনে রেখে এই জনসভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, লামা শাখা।

শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে জনসভা শুরু হয় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়। এর আগে বিকেল সাড়ে ৩টায় লামা উপজেলা পরিষদ সামনে থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক র‌্যালী শুরু হয়। র‌্যালীটি লামা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে জনসভাস্থলে এসে মিলিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত সার্জন ও বীর মুক্তিযোদ্ধা এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামার সভাপতি আব্দুল আজিজ। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা রুহুল আমিন, মোঃ কামরুজ্জামান, সামশুল ইসলাম, মোঃ শাহজাহান, জাফল আলম টুনু সহ প্রমূখ।