শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়ির দীঘিনালায় গাঁজাসহ মা-ছেলে আটক

৩৬

॥ মোঃ সোহেল রানা,দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকায় ছাত্র জনতা গাঁজাসহ ব্যবসায়ী মা-ছেলেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহম্পতিবার (১৫আগষ্ট) রাত সাড়ে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে দিঘীনালা উপজেলা মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকায় ছাত্র জনতা গাঁজাসহ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়রা জানায়, মোছা: রাবেয়া (৬০) ও তার ছেলে মোঃ মুক্তার হোসেন বাবু (১৮) আটক করে থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে। তাদের দেহ তল্লাশী করে গাঁজা ও নগদ ১৬শত টাকা পাওয়া যায়।

দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল হক ঘটনানিশ্চিত করে বলেন, মোছা: রাবেয়া (৬০) ও তার ছেলে মোঃ মুক্তার হোসেন বাবু (১৮) এলাকায় গাঁজা ব্যবসা করে। আটককৃত আসামীদেও শুক্রবার সকাল মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।