শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রামগড় প্রেসক্লাব পুনর্গঠন সভাপতি লাভলু সম্পাদক নিজাম

৩৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
দীর্ঘ ১৬ বছর তালাবদ্ধ থাকার পর অবশেষে পুনর্গঠিত হল খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাব। রবিবার (১১ই আগষ্ট) দুপর ২টায় সাবেক মহকুমা রামগড়ের ঐতিহ্যবাহি প্রেস ক্লাবটি সচল করার জন্য পুনর্গঠন করা হয়।

জানা যায়, সর্বশেষ ২০০৮ সালে সাংবাদিক শ্যামল রুদ্র সভাপতি ও সাংবাদিক বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের কমিটি গঠনের পর কিছুদিন কার্যক্রম চলে, পরে তালাবদ্ধ করে রাখা হয় ক্লাবটি। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাব সচল করার বহু চেষ্টা করে ব্যর্থ সাধারাণ সদস্য ও সদস্য অন্তর্ভুক্ত হতে না পারা স্থানীয় সাংবাদিকরা সম্মিলিতভাবে ক্লাব খোলার উদ্যোগ নেন। প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ক্লাব পুনর্গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ। সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কর্মরত স্থানীয় ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিতে মো: নিজাম উদ্দিন লাভলুকে (ইত্তেফাক, নিউ নেশন) সভাপতি ও মো: নিজাম উদ্দিনকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করার মাধ্যমে রামগড় প্রেস ক্লাব পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি শুভাশীষ দাশ ও মোঃ বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা ও মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন কিরণ। সদস্যরা হলেন, শ্যামল রুদ্র, বেলাল হোসাইন, এমদাদ খান, মোঃ মোজাম্মেল হোসাইন, মোঃ মাসুদ রানা, মোঃ সাইফুল ইসলাম, তুহিন নিজাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ শাহেদ হোসেন রানা ও মোঃ নুরুল আলম শরীফ।