শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

৪০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী পুরাতন বাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১০আগস্ট) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রধান মোঃ ইলিয়াছের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ মেম্বার দীল মোহাম্মদ ভুলু, দীঘিনালা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানা প্রমূখ।

ত্রান সহায়তার মধ্যে ছিল নগদ ৬হাজার টাকা, দুই বান টেউটিন, ২টি কম্বল শুকনো খাবার ও চাল, ডাল,তেল,লবন। সহায়তাকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, অগ্নিকান্ডে ইলিয়াছের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। আসবাব পত্র, হাড়ি পাতি, তার দুই ছেলে-মেয়ে বই খাতা কলম দেখে খুব মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য পরিমানের সহায়তা প্রদান করা হলো। তবে সমাজের বৃত্তবানরা সহযোগীতায় এগিয়ে আসালে পরিবারটির অনেকটা উপকৃত হবে।

পরিবার প্রধান মোঃ ইলিয়াছ বলেন, আমি কিছুদিন আগে আমার হাত ভেঙ্গে গিয়েছিল, হাতের চিকিৎসায় চট্টগ্রাম ছিলাম। বাড়িতে আমার ছেলে-মেয়ে ছিল। আমার বাড়িতে আগুন ধরছে খবর পেয়ে চলে এসেছি। এসে দেখি বাড়িঘরের সবকিছু আগুনে পুড়ে গেছে। আমি একজনকার্ডধারী জেলে নদী থেকে মাছ ধরে সংসার চালাই। ইলিয়াছের ছেলে-মেয়ে মো: ইসমাইল হোসেন ও মোছা: জেসমিন বলেন, আমরা দুই ভাই বোন ৭ম শ্রেণিতে পড়ি, আমাদের সব বই খাতা আগুনে পুড়ে গেছে বাহির করতে পারি নাই। এখন আমরা বই খাতা কোথায় পাব পড়ালেখা করতে। উল্লেখ্য শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যুতের শকসার্কিট থেকে আগুন ধরে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।