শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়িতে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

৪১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে খাগড়াছড়িকে যানজট মুক্ত রাখতে একটি নজরকাড়া উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছেন গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসার সদস্যরা। এছাড়া, রেড ক্রিসেন্টের ছাত্র, যুব ও স্কাউট দলও ট্রাফিক ব্যবস্থাপনায় তাদের সহযোগিতা প্রদান করছে।

শিক্ষার্থীরা জানান, চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় পৌর শাপলা চত্বর মোড়, চেংগী স্কয়ার মোড়, পানখাইয়া পাড়া মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করছে। স্থানীয় বাসিন্দারা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রশংসা করেছেন।

স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের এই উদ্যোগ শহরের যানজট কমাতে এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের এই দায়িত্বশীল পদক্ষেপ শহরের বিভিন্ন এলাকায় সুসংহত ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করছে এবং এলাকাবাসীর মাঝে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।