শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লংগদুতে বণ্যহাতির আক্রমনে বৃদ্ধার মৃত্যু

৪০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে আরজা বেগম নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায়। নিহত বৃদ্ধা আরজা বেগম রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার সময় বৃদ্ধার ঘরে আক্রমণে করে হাতি। এসময় বাঁচার জন্য এক রুম থেকে অন্য রুমে যেতে চাইলে হাতির সুরে ধরা পড়েন বৃদ্ধা। আর তৎক্ষণাৎ বৃদ্ধার হাত পা ভেঙ্গে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তছনছ করে ফেলে বন্যহাতি। একই সময় বৃদ্ধার থাকার ছোট্ট ঘরটিও ভাঙচুর করে তছনছ করে।

স্থানীয়রা জানান, বন্য হাতি প্রতিনিয়ত বন থেকে লোকালয়ে এসে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুরসহ মানুষের জীবন মালের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এসব ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবে তেমন কিছু পায় না সাধারণ মানুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ