শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

থানচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ

৫৯

॥ থানচি প্রতিনিধি ॥

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক বাস্তবায়নাধীনে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম’র ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা পর্যায়ে বান্দরবানে থানচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় থানচি উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের সার্বিক পরিচালনায় করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। এতে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কমিটি’র সকল সদস্যরা অংশগ্রহণ করেছেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আছিফ উদ্দীন মিয়া, থানচি থানার এস আই (নিরস্ত্র) রতন কান্তি দে, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আব্দুল্লাহ আল নোমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।