শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন 

৫৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুধর্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার (৭জুলাই) বিকাল ৩টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক ( অনুর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। 

প্রধান অতিথি উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়াসহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বালক বিভাগে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩-০ গোলে ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন কে পরাজিত করে। অপরদিকে বালক বিভাগে দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ ৭-৬ গোলে ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।